October 24, 2026, 10:10 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়।

জাপা নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও গণঅধিকার পরিষদ এই হামলায় জড়িত।

বিক্ষোভকালে ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মরবো না লড়বো, লড়বো লড়বো’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ থেকে দলীয় নেতাকর্মীরা বলেন, জামায়াত-শিবির ও ভিপি নুরের দল (গণঅধিকার পরিষদ) এই হামলা চালিয়েছে। ২২ দলীয় ঐক্যজোটের একটি সমাবেশ ছিল। সেখান থেকে বড় মিছিল নিয়ে এসে তারা আমাদের পার্টি অফিসে এক বছরে চতুর্থবারের মতো মব ভায়োলেন্স করে গেল।

বিক্ষোভ থেকে তারা বলেন, ‘অতীতে বর্গি আর মগরা আমাদের উপর আক্রমণ চালাত। তাদের মতোই ড. ইউনূস সাহেবের সরকার হয়ে গেছে মব সরকার।’

এর আগে সন্ধ্যায় কিছু লোক দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা