October 9, 2026, 10:59 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় এনসিপি কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন বিএনপি নেতা মির্জা আব্বাসের

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করে বলেছেন, গত কয়েক দিন ধরে শাহবাগে নাটক চলছে । সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা।

এই সময় তিনি  এনসিপিকে ‘সরকারি দল’ বলেও অভিহিত করেন।

আজ সোমবার ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে? আর কিসের জন্য আন্দোলন করে?’

তিনি আরও যোগ করেন, ‘বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠ্যাকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার।’

মির্জা আব্বাস বলেন, ‘বিগত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা!’

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা ও রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমি কেন সেন্টমার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারব না? এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারও কাছে বিক্রি করে দেওয়ার জন্য না।’

তিনি বলেন, ‘বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডর নামে কোনো শব্দ নাই। সরকারকে কি নতুন শব্দ আমদানি করে নাকি? বাংলাদেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডর দেবে কি না।’

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা প্রত্যাহার করতে। বিদেশি শক্তির হাত থেকে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশকে রক্ষা করতে।’

ঢাকা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা