November 6, 2026, 1:47 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

সুন্দরবনে হরিণের ফাঁদে বাঘ

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

‎‎বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল–লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার সকালে অভিযান শুরু করবে বন বিভাগ।

‎‎সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়েছে। শনিবার দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়। তাঁরা গিয়ে ফাঁদে আটকা পড়া বাঘটি দেখতে

‎পান। এরপর বন বিভাগের কর্মীরা শরকির খাল পাড় এলাকা ঘেরাও করে রেখেছেন, যাতে লোকজন সেখানে যেতে না পারেন। তিনি জানান, খাল পাড় থেকে আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।

‎‎বন বিভাগ সূত্র জানায়, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালে বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে।

‎‎দ্বীপন চন্দ্র দাস বলেন, বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটি উদ্ধার করে খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎‎এদিকে বাঘ আটকে পড়ার খবরে সন্ধ্যা থেকে সেখানে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করেন। তবে বন বিভাগ বনের ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা