October 24, 2026, 11:44 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

হামাসের ৩ মৃত সহ ৬ শীর্ষ নেতার বিরুদ্ধে ইসরায়েলে হামলার অপরাধে যুক্তরাষ্ট্রের মামলা!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ।

মূলত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ হামাসের ছয় শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ আনে।

এই ছয়জনের মধ্যে তিনজন এরই মধ্যে মারা গেছেন। এই তিনজন হলেন-হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, যাকে গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয়; মোহাম্মদ দাইফ, যিনি জুলাই মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এবং মারওয়ান ইসা। ইসরায়েল বলেছে, তারা মার্চ মাসে এক হামলায় তাঁকে হত্যা করেছে।

জীবিত অভিযুক্তরা হলেন—হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার, যিনি গাজায় রয়েছেন বলে বিশ্বাস করা হয়; খালেদ মেশাল, যিনি কাতারের রাজধানী দোহায় থাকেন এবং হামাসের প্রবাসী অফিসের প্রধান আলি বারাকা। তিনি লেবাননে থাকেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই ছয়জনকে অভিযুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘এই আসামিরা ইরান সরকারের অর্থায়ন, অস্ত্র, রাজনৈতিক সমর্থনে সজ্জিত এবং তারা (হিজবুল্লাহরও) সমর্থনে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং সেই লক্ষ্যে বেসামরিকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছে।’

এদিকে, মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—মার্কিন কৌঁসুলিরা চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনে। কিন্তু হানিয়াকে ধরার আশায় এই মামলার বিষয়টি তারা গোপন রেখেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা