June 12, 2026, 6:19 pm
শিরোনামঃ
মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হেফজ বিভাগের ছাত্র ইরফান, উৎকণ্ঠায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা ; দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আগামী মাসেই টেন্ডারে যাচ্ছে মতলব-গজারিয়া সেতু, হবে ফোর লেন সড়কও : জালাল উদ্দিন এমপি একজন জনপ্রতিনিধির ইতিবাচক গুণাবলী কেমন হবে? উন্নয়ন বনাম অপপ্রচার : জনআস্থার নাম স্বপন দেওয়ানজী মিথ্যা অপবাদ ও মানহানির বিরুদ্ধে মতলব উত্তরে গ্রামবাসীর প্রতিবাদ সভা মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক : উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাফল্য স্মৃতি, প্রযুক্তি ও রক্তের টানে ৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

আগামী মাসেই টেন্ডারে যাচ্ছে মতলব-গজারিয়া সেতু, হবে ফোর লেন সড়কও : জালাল উদ্দিন এমপি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মতলব-গজারিয়া সেতুর কাজ আর স্বপ্ন নয়, বাস্তবতার পথে। আগামী মাসের মধ্যেই প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি মতলবে ফোর লেন সড়ক নির্মাণ করা হবে, যা ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হবে।

শুক্রবার (১২ জুন) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা হলরুমে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মতলব উত্তর উপজেলার শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চিন্তা ও উদ্যোক্তা মনোভাবের অসাধারণ প্রদর্শনী উঠে আসে।

শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেন এমপি জালাল উদ্দিন। তিনি বলেন, আজকে স্টলে শিক্ষার্থীদের যে উদ্ভাবনী আবিষ্কার দেখলাম, তা সত্যিই প্রশংসনীয়। মানুষের কল্যাণে নতুন কিছু উদ্ভাবন করতে হবে। বর্তমান প্রজন্মের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রধান শক্তি।

তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। আজকের এই আয়োজন থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, উদ্ভাবক ও সফল উদ্যোক্তারা তৈরি হবে।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন উদ্ভাবনী চিন্তার মানুষ। তিনি দেশের মানুষের কল্যাণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মকে সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তারা সাবধান হয়ে যান। মাদকের বিরুদ্ধে কোনো আপস হবে না। মতলব উত্তর ও মতলব দক্ষিণকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

মেলায় উপজেলার ১০টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান সদস্য সচিব ফরহাদ হোসেন’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা