September 25, 2026, 1:08 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

আ.লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি

মতলব উত্তর প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।

২০২২-২০২৫ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ- কমিটি গঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপ-কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ূনকে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

এবারের কমিটিতে দেশের আইন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের দৌহিত্র ও সদ্য প্রয়াত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বড় ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা