October 24, 2026, 3:33 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

এখন থেকে নিমসার কাঁচাবাজারে রশিদের মাধ্যমে সবজি ক্রয় বিক্রয় করতে হবে!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এখন থেকে রশিদের মাধ্যমে সকল প্রকার সবজি ক্রয় বিক্রয় করতে হবে।

এ বিষয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজারের সকল আরতদারদের সাথে উপজেলা প্রশাসনের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে নিমসার বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন আরতদারগন উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, এলাকায় বাজারগুলোতে খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে গেলে খুচরা ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির কারণ হিসেবে নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ী বা আরতদারদের দায়ী করে খুচরা ব্যবসায়ীরা বলেন, নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়ে দেয় এবং বিক্রির কোন রশিদ দেয় না।

যার কারনে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায় না। এখন থেকে পাইকারি ব্যবসায়ীরা সবজি বিক্রির ক্ষেত্রে সকল খুচরা ব্যবসায়ীদের রশিদ প্রদান করবে এবং ওই রশিদের মাধ্যমে পরবর্তীতে খুচরা ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ করা হবে।

এছাড়া দ্রব্যমূল্য সহনশীল রাখা, মহাসড়কের উপর সবজির গাড়ী রেখে যানজট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, মোকাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাসিকুর রহমান মাসুক, ইউপি সদস্য অহিদ মেম্বার, মোঃ আবাদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শাহ আলম মেম্বার, জাকির মেম্বার। ভাই ভাই বানিজ্যালয় প্রতিনিধি বিল্লাল হোসেন, যশোর বানিজ্যালয় প্রতিনিধি হারুনুর রশিদ, ময়নামতি বানিজ্যালয় প্রতিনিধি আবুল কাশেম, বন্ধু বানিজ্যালয় প্রতিনিধি মিন্টু মিয়া, সবুজ বানিজ্যালয় প্রতিনিধি মোঃ পিন্টু, চিশতিয়া বানিজ্যালয় প্রতিনিধি ইকবাল হোসেনসহ আরও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা