August 11, 2026, 10:12 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

কুড়িগ্রাম ৪- সংসদীয় আসনে যাচাই-বাছাই করে বৈধ প্রার্থী ৭ ও বাতিল ৭

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৮কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

আজ রবিবার (৩ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।

যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম-৪ আসনে ১৪ জন প্রার্থীর মধ‌্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন ও ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইদুল আরীফ।

বৈধ প্রার্থীর তালিকা মধ্যে রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক উপ-সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ (আ’লীগ), জেপি’র প্রার্থী সাবেক এমপি রুহুল আমিন (জেপি), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ,কে,এম সাইফুর রহমান (জাপা), মোঃ শাহ আলম (জাকের পার্টি), রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র) ও আবু হানিফ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে আছেন।

এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, আতিকুর রহমান খান (তৃনমুল বিএনপি), মোহাম্মদ আবু শামীম হাবীব (কৃষক শ্রমিক জনতালীগ), আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস), চিলমারী রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ডাঃ ফারুকুল ইসলাম (স্বতন্ত্র), অ্যাডভোকেট মাছুম ইকবাল (স্বতন্ত্র), জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), শাহ মোঃ নুর-ই-শাহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে ছিলেন।

জানা গেছে, কাগজপত্র ও হিসাবের গড়মিল থাকায় তাদেরকে বাতিল করা হয়েছে। তবে চাইলে প্রার্থীরা আপিল করতে পারবেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা