উৎসবমুখর পরিবেশে গতকাল ২৯শে নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো গীতিকবি সংঘ বাংলাদেশ এর নব নির্বাচিত কার্য়নির্বাহী কমিটির (২০২৪-২৬)।
উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও ‘সংঘজনের গীতিকবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
গীতিকবি সংঘ বাংলাদেশের নব নির্বাচিত কার্যর্নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতলবের কৃতিসন্তান রবিউল আউয়াল। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের লুধুয়া গ্রামে ৪ঠা জুন ১৯৮৮ সালে জন্মগ্রহন করেন। লুধুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এস.এস.সি এবং এইচ.এস.সি পাশ করেন এবং পরবর্তীতে সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতক ও তেঁজগাও কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবনে (ইন্টারমিডিয়েট) দৈনিক আমার চাঁদপুর পত্রিকাতে মতলব উত্তরের প্রতিনিধি হিসেবে কাজ করেছে এবং বিভিন্ন পত্রিকাতে নিয়মিত প্রকাশিত হয়েছে ছড়া, কবিতা ও গল্প। লেখালেখি শুরু ২০০৩ সাল থেকে এবং ২০০৫ সালে ‘তাঁর লেখা প্রথম গান প্রকাশিত হয় ‘সাজালে পরের ঘর’ নামক একটি অ্যালবামে।
এইচ.এস.সি পাশের পর সংসারের আর্থিক অসচ্ছলতা ও লেখালেখিতে কারো সহযোগীতা না পেয়ে অভিমান করে দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে থাকেন। কিন্তু লেখালেখি যে মনেপ্রাণে লালন করে সে কী পারে লেখালেখি থেকে নিজেকে দূরে রাখতে? তিনিও পারেনি। ২০১৬ সালের শেষের দিকে ‘সঙ্গীতাঙ্গন’ এর সম্পাদক ও তাঁর ছোট ভাইয়ের অনুপ্রেরণায় চাকরির পাশাপাশি আবারও লেখালেখিতে সক্রিয় হয়ে উঠেন এবং চাকরির পাশাপাশি সঙ্গীতবিষয়ক ম্যাগাজিন ‘সঙ্গীতাঙ্গন’-এ বিনোদন সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।
উপমহাদেশের কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলা গান রচনাকৌশল ও শুদ্ধতা’ এবং প্রখ্যাত গীতিকবি ও সুরকার মিল্টন খন্দকারের গীতিকাব্য চর্চাকেন্দ্র থেকে বা তাঁদের ছায়াতলে থেকে শিখেছেন গান লেখার কৌশল।
রবিউল আউয়াল গানের কবিতা রচনায় ব্যাকরণ-প্রকরণ মেনে ও শুদ্ধতায় লেখার চেষ্টা করেন। তাঁর লেখায় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এর সর্বপ্রথম বাংলা গান ২০১৯ সালের ২৫শে নভেম্বর প্রকাশিত হয়। এছাড়াও পাকিস্তানি সঙ্গীতশিল্পী সালমান আশরাফের সুর ও কন্ঠে প্রকাশিত হয়েছে বেশ কিছু গান। ২০১৮ সালের কোটাসংস্কার আন্দোলনের সময় ’কোটা কমাও মেধা বাঁচাও’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়। তিনি তার প্রিয় বিদ্যাপীঠ লুধুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পুর্ণমিলনীর থিম সং ‘শিকড়ের টানে’, এবং ‘বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’ গ্রুপের থিম সং লিখেছেন। এছাড়াও দেশ ও দেশের বাহিরের অনেক কন্ঠশিল্পী তাঁর কথায় গান গেয়েছে। তাঁর কথায় প্রকাশিত হয়েছে প্রায় শতাধিক গান। বর্তমানে তিনি দেশের সঙ্গীত ভুবনে রয়েছে সক্রিয়।
অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয় তাঁর লেখা প্রথম বই ‘আড়াই শতাধিক বাংলা হাইকু। ইতিমধ্যে লেখা সম্পন্ন হয়েছে ‘দেড়শতাধিক বাংলায় তানকা’ ও কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান’ শিরোনামে দুটি বই। যা আগামী বই মেলায় (২০২৫) প্রকাশিত হবে।
লেখালেখি তাঁর নেশা, পেশা নয়। তাই লেখালেখি জীবনে পাঠক ও শ্রোতাদের ভালবাসা-ই সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন রবিউল আউয়াল। পাঠক ও শ্রোতাদের ভালবাসা প্রাপ্তির লক্ষ্যেই লিখতে চান জীবনের বাকীটা সময়। লেখালেখিকে মনের খোরাক হিসেবেই তিনি রাখতে চান।
পেশা জীবনে রবিউল আউয়াল বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে (পলমল গ্রুপ অব ইন্ড্রাষ্টিজ) সাপ্লাই চেইন ম্যনেজমেন্টে কর্মরত আছেন।
‘গীতিকবি সংঘ বাংলাদেশ’ এর নব নির্বাচিত কমিটির (২০২৪-২৬) আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা ও ‘সংঘজনের গীতিকবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে গীতিকবি সংঘের আয়োজিত সমাবেশে প্রধান নির্বাচন কমিশন নকিব খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং পাশেই ছিলেন নির্বাচন কমিশন ফুয়াদ নাসের বাবু। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণের পর সদ্য সাবেক কার্যনির্বাহী কমিটির সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিত সভাপতি আসিফ ইকবালের কাছে সংঘের দায়িত্ব অর্পণ করেন।
গীতিকবি সংঘ বাংলাদেশ এর নব নির্বাচিত কার্যর্নির্বাহী কমিটির (২০২৪-২৬) সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি বাপ্পী খান, সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক বাকীউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, অর্থ সম্পাদক এনামুল কবির সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সাংস্কৃতিক সম্পাদক সাকী আহমেদ, দপ্তর সম্পাদক আহসান হাবীব আপন, কার্য়নির্বাহী সদস্য আশরাফ বাবু, রবিউল আউয়াল, আশফাকুল বারী রুমন, অধরা জাহান ও তালহা বিন পারভেজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গীতিকবি সংঘের অন্যান্য সদস্যবৃন্দ।
সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।