November 10, 2026, 12:18 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক জাকির, সদস্য সচিব সিফাত ও যুগ্ম আহ্বায়ক আল আমিন মিয়াজী

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

চাঁদপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে “চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন” নামে একটি যৌথ সংগঠনের আহ্বায়ক কমিটি গত ৯ মে ২০২৫ (শুক্রবার) গঠন করা হয়েছে।

গত শুক্রবার “বদলাও ইয়ুথ ফাউন্ডেশন”-এর অফিসে আয়োজিত এক সভায় জেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে এইচএম জাকিরকে আহ্বায়ক, সাইফুল ইসলাম সিফাতকে সদস্য সচিব এবং আল আমিন মিয়াজীকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

এছাড়াও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো: রাকিব হাওলাদার, মো: নাজমুল হাসান রোকন, আল আমিন মিজি এবং মাহমুদা আক্তার।

সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং জেলার স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন এবং জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা