June 25, 2026, 4:08 am
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বেসরকারীভাবে জয়ী

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান পেয়েছেন ২১ হাজার ৩৩৫ ভোট।

এ ছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন ১ হাজার ২৬৫ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা প্রতিক নিয়ে পেয়েছেন ৯৫৮ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) মশাল প্রতিক নিয়ে পেয়েছেন ৫৮৭ ভোট।

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল হাসান বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা