August 10, 2026, 8:08 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চান্দিনায় নতুন ইউএনও’র যোগদান

কুমিল্লা  প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জাবের মো. সোয়াইব।

গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি চান্দিনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

জাবের মো. সোয়াইব সর্বশেষ বান্দরবান জেলার আলীকদম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দিনাজপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।  ৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসনে যোগদান করেন।

তিনি পার্শ্ববর্তী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় কলচোঁ ইউনিয়নের ওঢ়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। মো. সিরাজুল ইসলাম ও রসুমা বেগম দম্পতির পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা