June 26, 2026, 10:14 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

চিলমারীতে এইড-কুমিল্লার আয়োজনে “যুবদের উন্নয়নে ই-কমার্সের সাথে সম্পৃক্তকরণ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“পণ্য কিঁনুন অনলাইনে, সময় বাঁচান দৈনন্দিন জীবনে” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে এইড-কুমিল্লার আয়োজনে “যুবদের উন্নয়নে ই-কমার্সের সাথে সম্পৃক্তকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ঘটিকায়, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান শেখ এর সভাপতিত্বে ও ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে এবং এইড-কুমিল্লার বাস্তবায়নে চলমান প্রকল্প “Uplifting Vulnerable Communities Livelihood Pathway Through Digital Access – UVCLPDA” প্রকল্পের তরুণ-তরুণীদের মাঝে এইড-কুমিল্লার আয়োজনে “যুবদের উন্নয়নে ই-কমার্সের সাথে সম্পৃক্তকরণ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার শ্রী জ্যোতিময় দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শওকত আলম, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, এইড-কুমিল্লার প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ মুরশিদ আলম, আইসিটি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, চিলমারী উপজেলা কো-অর্উিনেটর মোঃ আরিফুল হাসান, নাগেশ্বরী উপজেলা ফিল্ড ফেসিলিটেটর মোছাঃ মোর্শেদা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কো-অর্ডিনেটর বলেন, প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল, বেকার যুব সমাজ ও তরুণ উদ্দোক্তাদের সাথে ই-কমার্স সম্পর্কে আলোচনা ও সম্পৃক্তকরণ করা। যাতে করে তারা অনলাইন ব্যাবসা সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং নিজেরা পড়াশোনা পাশাপাশি, ব্যবসা, সংসারে কাজের পাশাপাশি অনলাইনে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের জীবন গড়ে তুলতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা