চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার দিকনির্দেশনায় বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ মিছিল ও কেক কাটার মধ্য দিয়ে মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১জানুয়ারী উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে একটি বিশাল আনন্দ মিছিল মতলব সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে মতলব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেইটে এসে শেষ হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কার্যক্রমের সমাপ্তি ঘটে।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন,পৌর যুবদলের সাবেক আহবায়ক জসীম মিয়াজী,উপজেলা মৎসজীবি দলের নেতা মনির হোসেন মৃধা,উপজেলা ছাত্রদের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু,পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক জানে আলম বাবু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা আল আমিন প্রধান, নূর মোহাম্মদ মিয়াজী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তানভীর আহমেদ,সারোয়ার ফরাজী, বিল্লাল হোসেন প্রধান, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রাজিব সরকার, সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম,ছাত্রদল নেতা রবিউল সহ উপজেলার নেতাকর্মীগণ।