November 24, 2026, 1:47 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা

মতলব উত্তর প্রতিনিধি :

আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার ছেংগারচর বাজারে আনন্দ মিছিল করেছেন মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. শাহ আলম ভূইয়া।

বুধবার বেলা ১০ টায় চাঁদপুর ২ আসনের সাবেক ৪বারের সংসদ সদস্য ও তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন, পরে আনন্দ মিছিল বের হয়ে বাগানবাড়ি বাজার থেকে শুরু মতলব উত্তরের বিভিন্ন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

পরে মতলব উত্তর থানার সামনে এক পথসভায় বক্তৃতা দেন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া। এসময় তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন দিন পেল। আমি আমার অন্তরের অন্তস্তল থেকে ছাত্রদের ধন্যবাদ জানাই। আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

শাহ আলম ভূইয়া আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল শান্তি প্রিয় দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শান্তি প্রিয় মানুষ। তারা দেশের জনগণের কল্যাণে শহীদ জিয়াউর রহমানের মত নিজেদের বিলিয়ে দিচ্ছেন। তাই আমি তানভীর হুদার একজন কর্মী হিসেবে বলতে চাই কেউ কোন অস্থিতিশীল আচরণ করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা