October 25, 2026, 4:16 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মতলব উত্তর উপজেলা

মমিনুল ইসলাম:

চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে মতলব উত্তর উপজেলা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের প্রথম রাউন্ডের খেলায় কচুয়া উপজেলাকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মতলব উত্তর।

বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হয়। খেলার নির্ধারিত সময়ের ৫ মিনিটে কচুয়া উপজেলা প্রথম গোল করে এগিয়ে যায়। তবে ১৮ মিনিটে পেনাল্টি শুট আউটের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরায় মতলব উত্তর। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলায় মাঠ মাতায় মতলব উত্তর উপজেলা দল এবং শেষ পর্যন্ত তারা আরও একটি গোল করে এগিয়ে যায়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কচুয়া সমতায় ফিরতে না পারায় ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে মতলব উত্তর উপজেলা। খেলা শেষে মাঠে আনন্দে ভাসেন খেলোয়াড় ও সমর্থকরা।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম’সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা