August 21, 2026, 11:42 pm
শিরোনামঃ
জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : নেতৃত্ব, বিতর্ক ও আইনের শাসনের আলোকে একটি পর্যালোচনা সুন্দরবনের কেওড়া ফল ; উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ট্রান্সফরমার চুরির চেষ্টায় খুঁটিতে যুবক, জনতার হাতে আটক হয়ে পুলিশের কাছে শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান ; ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ

দুবাইয়ে ওমানি নাগরিকের হাতে খুন মতলব উত্তরের প্রবাসী সবুজ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ছোট দূর্গাপুর মিয়াজী বাড়ির প্রবাসী সবুজ (৩৬) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুন হয়েছেন।

গত শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে দুবাইয়ের আজমান কেরামা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সবুজের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মৃত আমছর আলীর একমাত্র ছেলে। প্রায় এক বছর ১০ মাস আগে পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে প্রবাস জীবন শুরু করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

আরো জানা যায়, সবুজ যে বাসায় থাকতেন, সেখানে ওমানের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ওই ব্যক্তির কাছে ভাড়ার টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার খবর প্রথমে পরিবারের কাছে পৌঁছে দেন দুবাই প্রবাসী রুবেল নামে এক স্বজন। পরবর্তীতে নিহতের খালাতো ভাই আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে নিহতের মরদেহ দুবাই পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারী ওমানি নাগরিককে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আটক করেছে এবং থানায় প্রেরণ করেছে বলে জানা গেছে।

নিহত সবুজের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই। এখন আমি আর আমার নাতিরা কীভাবে বাঁচব?

স্ত্রী রীমা আহাজারি করে বলেন, আমার স্বামীকে ফিরিয়ে দাও। ১০ বছরের ছেলে বাইজিদ বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেল।

নিহতের দুই বোনও ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।

সবুজের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা