October 24, 2026, 4:46 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

নেদায়ে ইসলাম ও আল আমিন শিশু সদন (ইয়াতীমখানা) কমপ্লেক্স এর সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাযীকান্দীস্থ উয়েসীয়া শরীফ কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত “নেদায়ে ইসলাম ও আল আমিন শিশু সদন (ইয়াতীমখানা) কমপ্লেক্স (আশিক)”–এর সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন ২০২৫) দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ফরাজীকান্দি নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীরকিবলা, আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ.)।

দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদের খতিব হযরত মাওলানা জাকারিয়া শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রফেসর মো. জাকির হোসেন জামাল (বিসিএস প্রশাসন), উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

সভায় আরও উপস্থিত ছিলেন হাজী মো. জাকির হোসেন, মো. আক্তার মুন্সি, মো. ইয়াসিন মোল্লা, মো. রায়হানুল ইসলাম গণী তপদার, মো. আমির হোসেন আমু, ডা. শহিদুল ইসলাম, আ. বাতেন মষ্টার, আহমেদ হোসেন মিন্টু, আনোয়ারুজামান লালু, অলু দেওয়ান, মিনু দেওয়ান, মিস্টার মেম্বার, নাছির মেম্বার, আ. রশিদ খান, দলিল উদ্দীন মাস্টার, তাইজুল ইসলাম মাস্টার, মিজানুর রহমান মাস্টার, হান্নান মাস্টার, নাছির মষ্টার, বাবুল মাষ্টার, তোফাজ্জল সরকার’সহ সুপারেন্টেন্ড লিটন এবং প্রশাসনিক আবাসিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন রণি’সহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আল আমিন শিশু সদনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিশুদের মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানটির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে সকলের মঙ্গল ও প্রতিষ্ঠানটির অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা