June 24, 2026, 11:33 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ হ্যাকড ; লাইভে জুয়া!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :
ছবি : বিডি টুডে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (৩ মে) রাত সোয়া ৮টার দিকে অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে।

জানা গেছে, ইন্দোনেশিয়ার হ্যাকাররা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক করে। পেজটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে তারা জুয়ার লাইভ প্রচার চালায়। পরে রাত সাড়ে ৮টার দিকে পেজটি বন্ধ করে দেওয়া হয়।

হ্যাকারারা ফেসবুক পেজে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় প্রচার চালায়। তবে হ্যাকারদের মূল পরিচয় আড়াল করতে বাহাসা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রাত সাড়ে ৯টা ৫০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অফিসিয়াল ফেসবুক পেজটি বন্ধ পাওয়া গেছে।

তথ্যসূত্র : dailyjanakantha


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা