October 24, 2026, 12:51 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও জাগো ফাউন্ডেশন-এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :
Oplus_131072

গতকাল ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও জাগো ফাউন্ডেশন-এর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, ক্যারিয়ার সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. এএইচএম রহমাতুল্লাহ ইমন, সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারী রিসার্চ-এর কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার-এর পক্ষে স্মারকে স্বাক্ষর করেন প্রফেসর ড. এএইচএম রহমাতুল্লাহ ইমন ও জাগো ফাউন্ডেশন-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্কুল শাখার সিনিয়র এডুকেশন কো-অর্ডিনেটর মো. জিহাদুল ইসলাম।

প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন, স্কুল শাখার এডুকেশন কো-অর্ডিনেটর  মো. শহিদুল ইসলাম এবং সিনিয়র অ্যাডমিন অফিসার মো. মইনুল ইসলাম।

এই সমঝোতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাগো ফাউন্ডেশনের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করবে। এটি শিক্ষার্থীদের শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার একটি অনন্য সুযোগ, যা তাদের ভবিষ্যতের কর্মসংস্থানে অবদান রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা