August 10, 2026, 10:20 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর!

রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় দুই বিএনপি নেতার পৃথক দুই মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী জিয়াউদ্দিন ছিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান  চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্বাস্থ্য সহকারি ফিরোজ হাওলাদার ও যুবলীগ কর্মী জামির হোসেন অপু।

সোমবার (১৪ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক শারমিন সুলতানা সুমী তাদের এ জামিন মঞ্জুর করেন।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে  জিয়াউদ্দিন ছিরণ ও মনির হোসেন খান,এবং চাখার বাজার থেকে ফিরোজ হাওলাদার ও জামির হোসেন অপুকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করে থানা পুলিশ। ওইদিন বিকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়।

মামলা দুটির বাদীরা হলেন, উপজেলার বাইশারী ইউনিয়নের ইটভাটা মালিক ও বিএনপি নেতা মাসুম মৃধা ও বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধা।

এদিকে এর আগে সম্প্রতি বিএনপি নেতা আনিস মৃধার মামলায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও চাখার ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাব্বির হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। ওই সময় তাদেরকেও জামিন দেন একই আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা