June 22, 2026, 9:19 am
শিরোনামঃ
মতলবে ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মাদক কারবারিদের কোনো ছাড় নয় : ওসি তদন্ত প্রদীপ মন্ডল পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর আংশিক কমিটি গঠন মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : নুরুল হক সরকার বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন বঞ্চনার অবসান চান মেঘনার পশ্চিম পাড়ের ৩০ হাজার মানুষ, স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ধনাগোদা নদীর ভাঙনে হুমকিতে স্কুল অ্যান্ড কলেজ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন

বিশেষ প্রতিনিধি, ববিবি :
Oplus_131072

বিশ্বকাপ ফুটবলের আনন্দ একসঙ্গে উদযাপন করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে বিশেষ ‘জার্সি ডে’ অনুষ্ঠিত হয়েছে ।

এ আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা আজ রবিবার (২১ জুন) সকাল ১১.১৫ মিনিটে নিজ নিজ প্রিয় দলের সমর্থনে জার্সি ও পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।

এই আয়োজনেকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিভাগে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিভাগ প্রাঙ্গন থেকে শুরু হওয়া এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ফটোশুটে অংশ নেন। এসময় তারা নিজেদের পছন্দের দলের পক্ষে স্লোগান দেন এবং কেন তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে সে বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে যুক্তি উপস্থাপন করেন।

চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিসদান জুলকারনাইন বলেন, “আমি বিশ্বাস করি বিশ্বকাপকে ঘিরে সকলের অংশগ্রহণে আয়োজিত ‘জার্সি ডে’ আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন সমন্বয় করেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন। তাঁরা বলেন “বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও সংস্কৃতির একটি বড় অংশ। তাই শিক্ষার্থীদের এই আয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা