October 24, 2026, 4:03 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমি’র অডিটরিয়ামে অনুষ্ঠিত ৫ম শ্রেনী ও ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এসইএল মেধাবৃত্তি এবং ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তি প্রাপ্তদের সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয়।

প্রাথমিক স্তরের ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক স্তরের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক পরীক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।

অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।

এসইএল মডেল একাডেমীর অধ্যক্ষ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, এসইএল মডেল একাডেমী পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব।

এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক ইসমাঈল হোসোন মুন্সী, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছবির উদ্দিন আহমেদ, এসইএল মডেল একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক বেলাল হুসাইন, অভিভাবক ফরিদ উদ্দিন সরকার, নুরুজ্জামান, ৫ম শ্রেনীর মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখন এসইএল মডেল একাডেমীর সহকারী শিক্ষক সাকিব হোসেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, এখন আর গতানুগতিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন প্রয়োজন মানসম্মত শিক্ষা। তাই তোমরা মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সাথে চেষ্টা করবে এটা আমার বিশ্বাস।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনার সন্তানকে শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবেই তৈরি করলে চলবে না। তাদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। আর সন্তানকে যদি সত্যিকার অর্থে মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তবে আপনার সন্তানকে আর পিছনে তাকাতে হবে না। সে আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপকারেই আসবে। তাকে দিয়ে সমাজ ও রাষ্ট্রের কোন ধরনের ক্ষতি হবে না সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা