June 26, 2026, 9:04 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

বুড়িচংয়ে ১১ দিন পর দেখা মিললো সূর্যের

মোঃ আবদুল্লাহ বুড়িচং।

দীর্ঘ ১১ দিন পর কুমিল্লার বুড়িচংয়ে দেখা মিললো সূর্যের।

দীর্ঘ ১১ টি দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে থাকার পর অবশেষে আজ শুক্রবার সকালে দেখা গেলো সুর্যের স্বস্তি ফিরে আসে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে। স্বস্তি ফিরে আসে বৃদ্ধা নারী পুরুষ এবং অবুঝ শিশুদের মাঝেও।

সকালে সূর্যের আলো ফোটা মাত্র  অত্র এলাকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা রোদের একটু উষ্ণতা পাওয়ার জন্য  ছুটে যায়  রোদ পরন্ত ফাঁকা স্হানে।

উপজেলার সদর ইউনিয়নের আরাগ আনন্দ পুর এলাকার ৮০ বছরের বৃদ্ধা জয়দল হোসেন জানায়, ১১দিন হোলো হামরা কোন সূর্যের দেখা পাইনাই বাহে এই কয়টা দিন হামার যে কিভাবে গেইল তা কবার পামোনা তখন হামাক কাও একটা কম্বল ও দিল না আইজ সূর্য টার দেখা পাইনো অনেক ভালো লাগেছে তাই সূর্যের রোউদোদ একনা রোদ পোয়াওচো।

এছাড়াও স্থানীয় লোকজন জানায় এতো দিন ধরে আমরা কোন সূর্য দেখতে পারি নি অনেক কষ্ট করে দিন কাটিয়েছি কাজে যেতে পারিনি, কারণ সকালে ঝিরঝির করে  বৃষ্টির মতো কুয়াশা পড়ে ঘর থেকে বেরুতে সাহস পাই না আর বিশেষ করে শীতজনিত বিভিন্ন রোগের কারনে আর আমরা আরো বেশি চিন্তিত ছিলাম ছোট বাচ্চা আর বৃদ্ধ মা বাবা দেরকে নিয়ে। তবে আজকে কিছু টা সূর্য দেখা মেলায় খুব ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা