August 12, 2026, 4:13 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে স্বস্তির বৃষ্টিতে সড়কের কারণে ভোগান্তি ও জনদুর্ভোগ!

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচংয়ে প্রচণ্ড গরমে মধ্যে স্বস্তির বৃষ্টি হলেও ভোগান্তি ও জনদুর্ভোগ পোহাতে হয়েছে বিভিন্ন যাত্রী ও জনসাধারণের।

দীর্ঘ অনেক মাস বৃষ্টি না হওয়ায় এবং গত কিছু দিনের প্রচণ্ড গরমের মধ্যে ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে বৃষ্টিতে মানুষের মধ্যে প্রাণের সঞ্চার ফিরেছে। কিন্তু হঠাৎ করে এই বৃষ্টির ফলে যাত্রী, স্কুল, কলেজের শিক্ষার্থী ও অফিস থেকে বাড়ী ফেরা সাধারণ মানুষ বিপাকে পড়েছে।

বৃষ্টির ফলে ভাঙ্গাচুরা সড়কের ছোট বড় গর্তে পানি জমে থানাখন্দের সৃষ্টি হয়েছে।

এছাড়া বুড়িচং বিভিন্ন সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য নালা বা ড্রেনেস ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি। এতে কোথাও কোথাও জলাবদ্ধতা ও নোংরা কাঁদায় একাকার হয়ে আছে।

সরেজমিনে দেখা যায়, গতকাল বিকেলে হঠাৎ টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়া বাজার থেকে থানা সড়কটি খানাখন্দ এবং জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এছাড়া কুমিল্লা থেকে বুড়িচং  আসা যাওয়ার একমাত্র সড়কটি গত বছরের ভয়াবহ বন্যার পর থেকে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে আছে।

আর এখন বৃষ্টিতে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মানুষ প্রয়োজনে এই সড়কে আসা-যাওয়া করলেও প্রায়ই বিভিন্ন দুর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রীরা।

সিএনজি চালক জাকির  বলেন, জলাবদ্ধতার কারণে রাস্তার পরিস্থিতি খুবই বাজে। কিন্তু কি করবো, কুমিল্লায় বাসা শঙ্কানিয়ে হলেও যেতে হবে।

সিএনজি চালক রফিক  বলেন,রাস্তা ভাঙ্গাচুরার কারণেই এমনিতেই সংখ্যায় থাকি আর আজ বিকেলে বৃষ্টি হওয়াতে আরো দুর্ভোগ পড়তে হবে, না জানি ইঞ্জিনে পানি ঢোকে ইঞ্জিন অচল হয়ে যায়। সড়কটির সমস্যা সমাধান করে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা