August 2, 2026, 9:53 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ : রাজনৈতিক পরিচয়ের বিতর্কে বারবার আলোচনায় চাঁদপুরে ইলিশের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান মতলব উত্তরে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ১০ মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও শিক্ষক নেতা মোহাম্মদ সাইদুর রহমান, হুমায়ুন কবির ও আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াছিন, ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার এবং ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমাতুল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জালাল উদ্দিন বলেন, শিক্ষকরাই একটি জাতির প্রকৃত কারিগর। একটি শিক্ষিত, দক্ষ, নৈতিক ও আধুনিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকার কোনো বিকল্প নেই। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাও শিক্ষকদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও যুগোপযোগী হতে হবে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সরকার আন্তরিক। মতলব উত্তর উপজেলার শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংসদ সদস্য আরও বলেন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। সবাই সম্মিলিতভাবে কাজ করলে মতলব উত্তর উপজেলাকে শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলা যাবে।

আলোচনা সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা শিক্ষার টেকসই উন্নয়নে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা