August 10, 2026, 5:15 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, বৃক্ষচারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। দেশকে এগিয়ে নিতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, জৈব সার প্রয়োগ এবং উন্নত কৃষি ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাহিদা পূরণে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষকদের উৎসাহিত করা এবং সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষি বিভাগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

উপ-সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৪৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, বৃক্ষচারা, সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ, সার, বৃক্ষচারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা