October 24, 2026, 4:29 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরের নিশ্চিন্তপুর সপ্রাবির সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৭ নম্বর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ।

নতুন কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন জাহিদ আলম ও রিপা আক্তার।

অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল পাঠান, শওকত হোসেন, সুমি আক্তার ও ছালমা আক্তার। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ওয়াছকুরুনি, ইউপি সদস্য প্রতিনিধি হিসেবে নাছির মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শহিদ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শাহজাহান সিরাজ এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ বলেন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশেও গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সাংবাদিক সোহাগ আরো বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ, মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা