May 4, 2026, 1:53 pm
শিরোনামঃ
হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন—স্বপ্নভঙ্গ কৃষকের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারও ইতিহাস গড়ল বই না পড়ার কারণে জাতি হিসাবে জ্ঞান-বিজ্ঞানে আমরা আজও বহু পিছনে পড়ে আছি! নিজেকে জানো! সুন্নত পালনেই জিয়ারত, বট বাহিনীদের হুঁশিয়ারি মুফতী গিয়াস উদ্দীনের বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষক মতলব উত্তরে নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেদের ভিড়, তবে মিলছে না আশানুরূপ ইলিশ মোংলা–বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল মতলব উত্তর গ্যারেজ মালিক সমিতির নতুন কমিটি ; সভাপতি উজ্জ্বল ও সাধারণ সম্পাদক সোহেল নির্বাচিত মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মতলব উত্তরের ১৮০ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ : ১০ম গ্রেডসহ ৩ দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি আদায় ও ঢাকার শাহবাগে সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রবিবার (৯ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিবৃতিতে বলেন, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুলিশ রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। এতে শত শত শিক্ষক আহত হয়েছেন। এই নৃশংস হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ওপর বর্তেছে, তাই আমরা তাদের পদত্যাগ দাবি করছি।

তিনি আরও বলেন, ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সব বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে।

আন্দোলনে অংশ নিয়ে শাহবাগে আহত মতলব উত্তর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন জানান, পুলিশের হামলায় আমাদের উপজেলার সহকর্মী ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল হালিম, ছোট চরকালিয়া বিদ্যালয়ের রফিকুল ইসলাম, তালতলী বিদ্যালয়ের ফরিদ আহমেদ, ফরাজীকান্দি বিদ্যালয়ের শাহনাজ আক্তার, লুধুয়া বিদ্যালয়ের আব্দুর রাজ্জাক, আবুরকান্দি বিদ্যালয়ের কোহিনুর আক্তারসহ আরও কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আমি নিজেও কিছুটা আহত, কিন্তু নেতৃত্বে থাকার কারণে মাঠে না থাকার সুযোগ নেই। এটা আমাদের অস্তিত্বের লড়াই, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশে সহকারী শিক্ষকদের একাধিক সংগঠন থাকলেও আমরা সবাই মিলে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ গঠন করেছি। এই ঐক্যের মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে। তবে সহকারী শিক্ষকরা তাদের দাবি-দাওয়ার আন্দোলনের কারণে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্থগিত রেখেছেন।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। তা ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতেই সারাদেশে চলছে সহকারী শিক্ষকদের এই কর্মবিরতি আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা