September 17, 2026, 8:57 am
শিরোনামঃ
মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় মতলবে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তানভীর হুদার রাজনৈতিক জীবন কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী মতলব উত্তরে অটোরিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জামালের লাশ মতলবে, জানাজায় মানুষের ঢল বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের  মরদেহ উদ্ধার, আটক ৫

হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন—স্বপ্নভঙ্গ কৃষকের

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশে পাকা ধান তলিয়ে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। চোখের সামনে সোনালি ফসল ডুবে যেতে দেখে হাওরে নেমেছে কান্নার সুর; দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক ও কৃষাণী।

বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে দেখা গেছে, আগাম বন্যার সতর্কতা পেয়ে অনেক কৃষক ঝুঁকি নিয়ে বুকসমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন। তবে অনেক জায়গায় পানির উচ্চতা এত বেশি যে অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। যেখানে সাধারণত দিনমজুরি ৬০০ টাকা, সেখানে এখন দ্বিগুণের বেশি দিলেও শ্রমিকের সংকট কাটছে না।

কৃষকরা জানান, কষ্ট করে ধান কাটতে পারলেও টানা বৃষ্টি ও রোদহীন আবহাওয়ার কারণে সেই ধান শুকাতে পারছেন না। ফলে ধানের শীষেই চারা গজাতে শুরু করেছে, যা পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এক কৃষকের আক্ষেপ, “যে জমি থেকে হাজার হাজার মন ধান পাওয়ার আশা ছিল, আজ সেখানে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি।”

ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়েছে। এতে নিমিষেই ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র ধর্মপাশা উপজেলাতেই কয়েক হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা ও নগদ প্রণোদনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত সহায়তা না পেলে অনেক পরিবার চরম খাদ্যসংকটে পড়বে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

প্রকৃতির আকস্মিক রূপে এবারও হাওরের কৃষকদের স্বপ্নভঙ্গ হলো। সারা বছরের পরিশ্রম মুহূর্তেই ভেসে যাওয়ায় হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা