August 11, 2026, 9:34 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর গ্যারেজ মালিক সমিতির নতুন কমিটি ; সভাপতি উজ্জ্বল ও সাধারণ সম্পাদক সোহেল নির্বাচিত

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_16908288

মতলব উত্তর উপজেলা মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতির নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে মো. উজ্জ্বল মুফতি এবং সাধারণ সম্পাদক পদে মো. সোহেল মিয়া নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ মে) উপজেলার ছেংগারচর বাজারে অবস্থিত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. উজ্জ্বল মুফতি ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির হোসেন পেয়েছেন ১৫ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে জয়লাভ করেন উজ্জ্বল মুফতি।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মো. সোহেল মিয়া ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবর হোসেন পেয়েছেন ১২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. কালু মিয়া এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আল-আমিন, শরিফ, সোহাগ ও কামাল। তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

মতলব উত্তর গ্যারেজ মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আমিন মিয়াজি বলেন, সমিতির ঐক্য ও উন্নয়নের ধারা বজায় রাখতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় তাদের পাশে থাকবো।

সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গ্যারেজ মালিকদের অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।

নবনির্বাচিত সভাপতি মো. উজ্জ্বল মুফতি বলেন, সমিতির সকল সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। গ্যারেজ মালিকদের স্বার্থ রক্ষা, সংগঠনের ঐক্য ধরে রাখা এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া বলেন, আমি সবাইকে সাথে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালন করতে চাই। গ্যারেজ মালিকদের সমস্যা সমাধান ও সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবো।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যক্রম শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা