বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে নারীদের আর্থিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক পিএলসি ছেংগারচর উপ শাখার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল হক পাটোয়ারী।
সেমিনারে বক্তব্য দেন আইএফআইসি ব্যংক গৌরীপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ছেংগারচর বাজার উপ শাখার ইনচার্জ নওফেল শাহরিয়ার, ছেংগারচর বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
প্রাথমিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল শিক্ষার্থী প্রভৃতি জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবা সংক্রান্ত বিষয়াদি সেমিনারে আলোচনা করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।