July 23, 2026, 1:37 am
শিরোনামঃ
মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক জমি বিরোধে মতলব উত্তরে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, ক্ষোভ মুসল্লিদের কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু স্পেনের বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো বিশ্বকাপ মিশন-২০২৬

মতলব উত্তরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন মাহিনুর আক্তার

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর এলাকায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ২৩ বছর বয়সী মাহিনুর আক্তার।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলা ছেংগারচর জেনারেল হাসপাতালে তিনটি বাচ্চার জন্ম হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের মা হন ওই নারী। মাহিনুর আক্তার ছেংগারচর পৌর এলাকার কলাকান্দা গ্রামের মো. খবির হোসেনের স্ত্রী। এর আগেও তার একটি ছেলে সন্তান রয়েছে। মাহিনুর আক্তারের দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে একসঙ্গে জন্ম হওয়ায় পরিবারের সবাই খুশি।

বিষয়টি নিশ্চিত করছেন ছেংগারচর জেনারেল হাসপাতালে সার্জন ডা. মকবুল হোসেন মুকুল। তিনি বলেন, নবজাতকের মধ্যে দু’টি কন্যা ও একটি ছেলে সন্তান। তাদেন নাম এখনও নির্ধারণ করা হয়নি।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ মাহিনুর আক্তার শুক্রবার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত আল্ট্রাসানোগ্রাম করেন। রিপোর্টে দেখা যায় তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে। দ্রুত গৃহবধূকে অপারেশন করার প্রস্তুতি নেয়া হয়। ওইদিন রাতেই হাসপাতালের অপারেশন শুরু করেন। অপরেশন সফলভাবে সম্পূর্ণ হয়। সেই সাথে সুস্থ্য শরীরে একটি একটি করে তিনটি ফুটফুটে নবজাতক প্রসব করেন গৃহবধূ মাহিনুর আক্তার। বর্তমানে মা ও তিনটি শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে একই সাথে তিনটি বাচ্চা জন্ম ঘটনায় হাসপাতালে উৎসুক জনতা ভিড় করছেন।

নবজাতকদের পিতা মো. খবির হোসেন, আল্লাহ তাকে একসাথে তিনটি বাচ্চার পিতা বানিয়েছেন বলে তিনি খুবই খুশি। তবে তিনি একজন কৃষক। কৃষিকাজের উপরই চলে তার সংসার। আর এগে রয়েছে আরো একটি ছেলে সন্তান। এখন চারটি বাচ্চার খরচও অনেক বেড়েছে। সরকারিভাবে কোন সহযোগিতা পেলে তার পরিবারের উপর চাপ কমবে।

এ প্রসঙ্গে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা