May 10, 2026, 1:49 pm
শিরোনামঃ
আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম

মতলব উত্তরে কুরবানির হাটে রাজত্ব করছে ‘কালো পাহাড়’

মমিনুল ইসলাম:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের কবির এগ্রো ফার্মের লালন-পালনে বেড়ে উঠা বিশাল আকৃতির কালো রঙের ষাঁড় ‘কালো পাহাড়’ শুক্রবার কুরবানির উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ছেংগারচর হাটে নিয়ে আসা হয়।

গরুর বাজারে ঘুরতে আসা ইসমাইল খান টিটু বলেন, এমন গরু আমি আগে কখনও দেখি নাই। একেবারে পাহাড়ের মতো বিশাল! দাম একটু বেশি হলেও যারা সামর্থ্য রাখে, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট কুরবানির গরু।

কবির এগ্রো ফার্মের পরিচালক সুজন সরকার জানান, আজ থেকে তিন বছর আগে ষাঁড়টি কেনার পর খামারে প্রাকৃতিকভাবে লালন-পালন করা হয়েছে। শতভাগ হালাল পদ্ধতিতে ন্যাচারাল ঘাস, খড়, খৈল ও ভূসি খাওয়ানোর মাধ্যমে গরুটি মোটাতাজা করা হয়েছে। তিনি বলেন, আমাদের ফার্মে কোনো প্রকার ক্ষতিকর ইনজেকশন বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। যারা স্বাস্থ্যসম্মত ও হালাল উপায়ে বড় হওয়া গরু কুরবানিতে দিতে চান, তারা সরাসরি ফার্মে এসে দেখে কিনতে পারেন।

বিশাল আকৃতির এ ষাঁড়টির নাম দেওয়া হয়েছে ‘কালো পাহাড়’। তার দৈর্ঘ্য ৮.৫ ফুট ও উচ্চতা ৫.৮ ফুট। ওজন প্রায় ৯৫০ কেজি। বাজারে এটির জন্য দাম হাঁকা হয় ৫ লক্ষ টাকা। তবে ক্রেতারা সর্বোচ্চ ৩ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছেন।

সুজন সরকার আরও জানান, আজকে বিক্রি হয়নি, তাতে কিছু আসে যায় না। ঈদের এখনো সময় আছে। আশা করছি এর মধ্যে বিক্রি হয়ে যাবে। ইতিমধ্যে আমার খামারের অনেক গরু বিক্রি হয়ে গেছে। প্রতি বছরই আমরা বড় সাইজের গরু মোটাতাজা করে বাজারে আনি।

উল্লেখ্য, কবির এগ্রো ফার্মে এবছর মোট ১৫টি গরু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি গরু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

স্থানীয় বাজারে আগত অনেকেই ‘কালো পাহাড়’ দেখতে ভিড় করেন এবং গরুটির আকৃতি ও সৌন্দর্যের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা