June 24, 2026, 9:19 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মতলব উত্তরে খেলার অনুপযোগী মাঠ সংস্কার করলেন সাবেক খেলোয়াড়রা

মমিনুল ইসলাম:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যবাহী খেলার মাঠটি ছিল দীর্ঘদিন ধরে বেহাল দশা ও খেলাধুলার অনুপযোগী। মাঠটি অনুপযোগী হওয়ায় খেলাধুলা করতে পারছে না বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা।

এ অবস্থায় মাটির সংস্কারের উদ্যোগ নিলেন ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড় বৃন্দ।

খোঁজ নিয়ে জানা যায়, ছেংগারচর পৌর এলাকায় একমাত্র খেলার মাঠ হচ্ছে এটি। এই মাঠের রয়েছে অনেক ঐতিহ্য। এখানে দেশের বহু নামিদামি খেলোয়াড়রা খেলে গিয়েছে। এখানে হয়েছে বড় বড় টুর্নামেন্টের খেলা। কিন্তু মাঠের বিভিন্ন দিকে গাড়ি পার্কিং, অস্থায়ী দোকান এবং প্রতি বছর কুরবানির ঈদে এ মাঠে বসে পশুর হাট। যার কারনে মাঠটি হয়ে যায় খেলার অনুপযোগী। গত কোরবানি ঈদের পর থেকেই এই মাঠে সকল ধরনের খেলাধুলা বন্ধ ছিল। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পরে খেলার মাঠে সংস্কারের উদ্যোগ নেয় ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড়রা। মাঠ সংস্কারের জন্য ছেংগারচর পৌরসভা দেওয়া হয় সামান্য বরাদ্দ। বরাদ্দের টাকা ও নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা নিয়ে মাঠটি সংস্কার শুরু করেছেন উদ্যোক্তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে খেলার মাঠে গিয়ে দেখা যায় ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব, সাবেক খেলোয়াড় পলাশ সরকার, ছেংগারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাবেক খেলোয়াড় মো. মিঠু, পৌর ছাত্রদল নেতা রোমান, তুষার, মারুফ, জুয়েল, রাব্বি’সহ ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠ সংস্কারের কাজ করে যাচ্ছেন।

ছেংগারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না জানান, অনুপোযোগী খেলার মাঠটি উপযোগী করার জন্য আমরা ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ক্রিকেট খেলার জন্য পিস নির্মাণ, মাঠের চতুরদিকে ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই এই ঐতিহ্যবাহী মাঠটি আবার হয়ে উঠবে খেলার উপযোগী হিসেবে।

সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম ও মো. রাজিব জানান, দীর্ঘদিন ধরে মাঠটি ছিলো খেলার অনুপোযোগী। তাই আমরা সাবেক খেলোয়াড়রা ও ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদের সদস্যরা মিলে মাঠটি সংস্কারের কাজ শুরু করি। এতে আমাদেরকে ছেংগারচর পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে সামান্য বরাদ্দ। এবং মাঠটি সংস্কারের জন্য  আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও ফান্ডিং এর ব্যবস্থা করেছি। মাঠটি সংস্কারের পরই এ মাঠে একটি বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা