October 25, 2026, 3:47 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে গজরা ইউনিয়নের যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে আমুয়াকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশে স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নেয়ামত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ মুন্সি।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাফেজ মুন্সি বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কাজ করতে হবে। সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে জনগণ অবশ্যই আমাদের সঙ্গে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল এবং বিএনপি নেতা জাহিদ মেম্বার।

এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি সুমন মুন্সী ও মহিউদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলি উল্লাহ অলি, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রাসেল, ৫ নং ওয়ার্ড যুবনেতা কবির দেওয়ান ও পিন্টু খান, ছাত্রনেতা মোঃ রাজিব, আরিয়ান ইসলাম, শাহিন, শান্ত দেওয়ান, সানি ইসলাম, রাব্বি দেওয়ান প্রমুখ।

সমাবেশে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং স্থানীয়ভাবে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা