August 12, 2026, 11:02 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান-২০২৬ চলাকালে জব্দ করা ৩৫টি মাছ ধরার নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। রবিবার (৭ জুন) উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

নিলাম সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ অভিযানের সময় বিভিন্ন সময়ে মেঘনা নদী থেকে জব্দ করা ৩৫টি নৌকা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে মোট ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় নৌকাগুলো বিক্রি হয়। ভ্যাট ও আয়করসহ সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হোসেন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল কালামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ বছর ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দকৃত নৌকাগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জাটকা রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগকে সফল করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। উন্মুক্ত নিলামের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জব্দকৃত নৌকাগুলো বিক্রি করা হয়েছে। কেউ আইন অমান্য করে জাটকা নিধন বা অবৈধভাবে মাছ আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা