October 25, 2026, 7:48 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে তৃণমূল মূল্যায়নে কমিটির গঠনের দাবিতে বিএনপির কর্মসূচির ঘোষণা

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির কমিটিতে তৃণমূলের অবহেলা করে ‘পকেট কমিটি’ গঠনের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ প্রেক্ষাপটে ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী রবিবার (১২ মে) ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

এ কর্মসূচিকে সফল করতে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ছেংগারচর পৌর বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা দমন-পীড়ন, হামলা-মামলার শিকার হয়েছেন, রাতের আঁধারে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন—তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠিত হলে তা মেনে নেওয়া হবে না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ-সভাপতি বোরহান ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ওলি উল্লাহ দর্জি, গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি তমিজ উদ্দিন বেপারী, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোলেয়মান প্রধান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী প্রমুখ।

এ সময় নেতারা বলেন, মতলব উত্তর ও দক্ষিণ বিএনপির অবিভাবক ছিলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। তার হাতে গড়া সংগঠন ও রাজনৈতিক ঐতিহ্যকে যারা ধ্বংসের চেষ্টা করবে, তাদের কঠিন মূল্য দিতে হবে।

বক্তারা আরও জানান, মরহুম নুরুল হুদার যোগ্য উত্তরসূরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলবের বিএনপি আজও ঐক্যবদ্ধ রয়েছে। তাঁর নেতৃত্বেই তৃণমূলের প্রত্যাশা পূরণ ও সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

সভা থেকে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা