May 11, 2026, 5:06 pm
শিরোনামঃ
মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল

মতলব উত্তরে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন!

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকাবাসী।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লঞ্চ ঘাট এলাকার সোনারপাড়া, সরকার পাড়া, সানকী ভাঙ্গা, নাঁওভাঙ্গা জয়পুর পর্যন্ত মেঘনা নদীর ভাঙন কবলিত নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ভাঙন কবলিত এলাকাবাসী।

মানববন্ধনকারীরা জানান, বেশ কয়েক বছর যাবত মেঘনা নদী ভাঙনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর, কৃষিজমি বিলীন হয়েছে। এখন জহিরাবাদ লঞ্চঘাট থেকে ৩’শ মিটার ও উত্তর দিকে আরো ১’শ মিটার জায়গা ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙন কবলিত এলাকা রক্ষা করা না হয় তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থাগ্রহনের পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবী জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনারপাড়া জামি মসজিদের সভাপতি মো. আব্দুল আজিজ প্রদান, মো. মনির হোসেন খান, মো. মুকুল প্রধান, আজাদ সরকার, মানিক সরকার, মো. শাহীন প্রধান, ওমর আলী বেপারী, তোফায়েল কবিরাজ, হেলাল প্রধান, মুক্তার হোসেন বাঘ’সহ এলাকায় সকল শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা