November 10, 2026, 12:06 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

মতলব উত্তরে প্যান্ডেলেই থেমে গেলো বাল্যবিবাহ ; বাবাকে জরিমানা, প্রশাসনের কঠোর অবস্থান!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে বিয়ের প্যান্ডেল তৈরি, অতিথিদের আনাগোনা, সাজসজ্জা—সবই প্রস্তুত। কিন্তু বিয়ের কনে ছিলেন নাবালিকা। গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট হাজির হয় বিয়ের মঞ্চেই। এরপরই বিয়ের সব আয়োজন থেমে যায়, থেমে যায় একটি সম্ভাব্য বাল্যবিবাহ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ জুলাই) দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহাবাজকান্দি গ্রামে। বিয়ের সমস্ত আয়োজন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

তিনি জানান, নাবালিকা কনের বিয়ে আয়োজনের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিই। ঘটনাস্থলে গিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করা হয় এবং আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কনের বাবা সজিব মুন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন ঘটনায় না জড়ানোর শর্তে মুচলেকাও নেওয়া হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার উপ পুলিশ পরিদর্শক এসআই মিজানুর রহমান’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও। তারা জানান, প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকার মানুষ সচেতন হচ্ছে এবং সামাজিক অনিয়ম কমছে।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, এই ধরনের পদক্ষেপ সব জায়গায় হলে বাল্যবিবাহ অনেকটাই কমে যাবে। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা আরও বলেন, মতলব উত্তরে বাল্যবিবাহ কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা নিয়মিত নজরদারি করছি। যেখানে প্রয়োজন, আইন প্রয়োগ করা হবে।

স্থানীয় প্রশাসনের এমন কার্যকর ভূমিকা ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল বলছেন, এই ধরণের কঠোর অবস্থান থাকলে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি অনেকটাই নির্মূল সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা