November 9, 2026, 4:25 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজার মানুষ

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম ফয়েজ আহম্মেদ চৌধুরী ও বেগম মাসুদা ফয়েজ চৌধুরীর স্মরণে একদিনের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী স্থানীয় এক হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয় হাসপাতালে।

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী বুলু।

ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স আয়োজনে এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়।

ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোগ ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের অর্থায়নে করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ) ডা. জামাল নিজামুদ্দিন ও ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ ১২ জনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দল সেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী শাহিন, ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আহম্মেদ চৌধুরী তুহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ চৌধুরী সোহেল, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভুলন, হিরন চৌধুরী, মিলন চৌধুরী, ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপক মাইন উদ্দিন চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা