October 25, 2026, 12:35 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর পৌরসভার সাদেক নগর মাঠে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ বন্দর ক্লাব ৪-০ গোলে টাইগার ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করেন।

খেলা শেষ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সরকার।

খেলাটি উদ্বোধন করেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, খেলাধুলাকে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এবং দেশবাসীকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় কত ১৭টি বছর ওই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কোন খেলাধুলার অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে দেয়নি।

ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সমাজ সেবক ইঞ্জিনিয়ার আল আমিন প্রধান, ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আবু ইউসুফ মিয়াজি।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম রাব্বানী স্টার, ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মো. মুরাদ বেপারী, সদস্য নাছির মৃধা, সাগর প্রধান, কবিব সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. দুলাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা