September 29, 2026, 9:15 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের সময় ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন-১ এর নেতৃত্বে এএসআই  রবিউল হোসেন, এএসআই মিলন শেখ ও সঙ্গীয় ফোর্সসহ একটি টিম ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের এক পর্যায়ে বাতেন মিয়া ওরফে বাতেন খান (৪২)-কে ছোট হলদিয়া-উদ্দমদী মুখী পাকা রাস্তায় রহিম আলীর বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.২ গ্রাম, আনুমানিক মূল্য ৯৬০০ টাকা) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাতেন মিয়া জহিরাবাদ লঞ্চঘাট সংলগ্ন খাঁ বাড়ির বাসিন্দা (ওয়ার্ড নং ০৬, জহিরাবাদ ইউপি) বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদকব্যবসা ও সেবন নির্মূল করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় এফআইআর নং-২৮, তারিখ ১২ নভেম্বর ২০২৫, জি আর নং-৭৩৯/২৫-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) এর অধীনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী এধরনের অভিযান আরো জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা