August 10, 2026, 10:41 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরী আর নেই

মমিনুল ইসলাম :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড  হাসপাতালে মারা যান তিনি। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।

আরো শোক জানিয়েছেন,বাংলাদেশ কৃষক লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক,কেন্দ্রীয় কমিটি, আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী।

এছাড়া বিভিন্ন মহলে তার অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানান মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের প্রথম জানাযা, আগামীকাল ৩ ডিসেম্বর রোববার, (বাদ যোহর) মোহনপুর উঁচ্চ বিদ্যালয় খেলার মাঠ মতলব উত্তর, চাঁদপুর।

এরপর দ্বিতীয় জানাযা, ৩ ডিসেম্বর রোববার, (বাদ আসর) মতলব দক্ষিণ নিউ হোস্টেল মাঠ, মতলব দক্ষিণ, চাঁদপুর।

এবং তৃতীয় জানাযা আগামী ৪ ডিসেম্বর সোমবার, সকাল ১১ ঘটিকায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, ঢাকা অনুষ্ঠিত হয়ে বনানী গোরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা