September 25, 2026, 1:06 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হতে চায় আবু বকর সিদ্দিক

শেখর চন্দ্র সরকার, বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে স্বাধীনতার ৫২ বছর পর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ায় জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন।

গত সোমবার (২৭ নভেম্বর) আবেদনটি করেন আবু বক্কর সিদ্দিক নামে এক বৃদ্ধ। তিনি উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সৈয়দ দামগাড়া মিয়াপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

আবু বক্কর সিদ্দিক জানান,মুক্তিযুদ্ধের সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষনে অনুপ্রাণিত হয় এবং  মুক্তিযুদ্ধে অংশ নেই। সেই সময় ভারতের ত্রিমোহনী কামারপাড়ায় যান এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। অকুতোভয় এই যোদ্ধা দেশ স্বাধীন হওয়ার পর বাড়িতে চলে আসেন। তার কাছে স্মৃতি হিসাবে রয়ে যায় বাংলা মুক্তিসেনা নামে পরিচয়পত্র।

স্বাধীনতার ৫২ বছর পার হলেও তিনি মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত হতে পারেননি। কারণ তাঁর পরিচয়পত্রটি বাড়ির একটি পুরাতন বাক্সের ভিতরে বদ্ধ ছিলো।

তিনি জানান, তার বয়স বৃদ্ধি হওয়ার কারণে এবং স্মৃতিশক্তি লোপ পাওয়ায় কোথায় তাঁর পরিচয়পত্র রয়েছে তা তিনি মনে রাখতে পারেননি। স্বাধীনতার ৫২ বছরে তিনি পুরাতন কাজগপত্র খুঁজতে গিয়ে পেয়ে যান তার স্মৃতি বিজড়িত সেই মুক্তিযুদ্ধের পরিচয় পত্রটি যেটা বাংলা মুক্তিসেনা নামের পরিচিত। তিনি তার সহযোদ্ধাদের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মুক্তিযোদ্ধা হিসাবে তালিকা ভুক্তির জন্য আবেদন করেন।

সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মন্ডল বলেন,আবু বক্কর সিদ্দিক দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। তাকে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত করা প্রয়োজন এবং আমরা তাকে সহযোগিতা করবো।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার মুঠোফোনে বলেন,এ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। আবেদনকারীকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা