October 25, 2026, 5:16 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

শিশু সোহানের জুতাহীন পায়ে ফুটবলের জাদু ; স্বপ্ন দেখে দেশের হয়ে খেলার!

মমিনুল ইসলাম:
Oplus_131072

ভোরবেলা যখন অনেক শিশু তখনো গভীর ঘুমে, সেই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের এক শিশু উঠছে ফজরের নামাজে। কারণ নামাজ শেষেই সে মাঠে যাবে, ফুটবলের প্র্যাকটিস করতে।

জুতা নেই, নেই ভালো একটা ফুটবলও তবু চোখে একটা অদম্য স্বপ্ন, একদিন বড় ফুটবলার হবেন। শিশুটির নাম সোহান, বয়স মাত্র ৬। পাচঁআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

সোহান এখন ভাইরাল। ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ফুটবল খেলার ভিডিও। ড্রিবল, পাস, গোল যেন বল তার পায়ের কথাই শোনে।

মানুষ বলছে, এ ছেলে একদিন মেসির মতো হবে। কিন্তু এই শিশুর পেছনের গল্পটা কি আমরা জানি?

সোহানের বাবা মো. সোহেল প্রধান একজন সাইকেল মেকানিক। দিনমজুরির টাকায় কোনোমতে চলে সংসার। তবু তিনি নিজের কষ্টের কথা ভুলে যান যখন সন্তানের চোখে ফুটবলের আলো দেখেন।

জুতা কিনে দিতে পারি না, কোচিং তো অনেক দূরের কথা। কিন্তু আমি স্বপ্ন দেখি, আমার ছেলে দেশের হয়ে খেলবে। তাই ফজরের পর ওকে নিজেই মাঠে নিয়ে যাই।  আবেগভরা কণ্ঠে বলছিলেন বাবা সোহেল।

সোহানের একটাই ইচ্ছা মেসির মতো খেলতে চাই, দেশের হয়ে খেলতে চাই। এ কথা বলার সময় তার ছোট্ট দুই চোখ যেন আগুনে জ্বলে উঠছিল। কিন্তু বাস্তবতা নির্মম এক জোড়া ভালো জুতা পর্যন্ত নেই। যে ছেলেটা নেট দুনিয়া কাঁপাচ্ছে, সে মাঠে নামতে পারে না শুধু পায়ের নিচে জুতা নেই বলে!

স্থানীয়রা বলছেন, সোহান শুধু আমাদের গ্রামের নয়, দেশের সম্পদ। সরকার বা কোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে ওকে অনেক দূর নেওয়া সম্ভব।

কলাকান্দা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ছেলেটি সত্যিই অসাধারণ প্রতিভাবান।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা বিষয়টি প্রশাসন ও ক্রীড়া সংস্থার নজরে আনার চেষ্টা করছি। তার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।

এই দেশের প্রতিটি গ্রামে লুকিয়ে আছে এমন হাজারো সোহান। তাদের স্বপ্নগুলো হয়তো অভাবের দেয়ালে আটকে থাকে, বা হারিয়ে যায় সুযোগ না পাওয়ার অন্ধকারে। তবু কেউ কেউ আলো হয়ে ওঠে। সোহানের চোখে সেই আলো আছে। আমরা যদি একটু হাত বাড়াই, হয়তো এই শিশু একদিন বাংলাদেশের পতাকা হাতে মাঠে নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা