August 12, 2026, 11:00 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ গুরুতর আহত হয়েছেন।

গতকাল রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মিশর আহমেদ সাংবাদিকদের জানান, জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে তিনি প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধর্মপাশা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার মাথায় ছয়টি সেলাই দিয়েছেন বলে তিনি জানান।

মিশর আহমেদ বলেন, “আমার মাথায় গুরুতর আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যেন কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ধর্মপাশা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইমাম হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে ধর্মপাশা থানা এলাকার সামনে থেকে শফিক মড়ল নামে একজনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা