November 9, 2026, 5:30 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :
Exif_JPEG_420

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির নির্বাচনে জাল ভোট হওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ অক্টোবর ২০২৫ইং বৃহস্পতিবার সুখাইড় বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়, লক্ষণীয় বিষয় হলো উক্ত নির্বাচনে সর্বমোট ভোট কাস্টিং হয় ৪৪০টি কিন্তু গণনায় আসে ৪৬৮টি ভোট, যেখানে ভোট কাস্টিং হয়েছে ৪৪০ভোট সেখানে ৪৬৮টি ভোট কিভাবে কাস্টিং হয় এ নির্বাচনে মোট ২৮টি জাল ভোট দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপি জানান ভোট কারচুপির কারনে ১৮ তারিখের নির্বাচন স্থগিত করেন এবং চিঠির মাধ্যমে উপজেলা বিএনপিকে পুনরায় নির্বাচন দেওয়ার কথা উল্লেখ করেন। কিন্তু এ পযন্ত তা কার্যকর না হওয়াতে ইউনিয়ন বিএনপির সদস্যদের মনে উদ্বেগ সৃষ্টি হয়। এবং যেকোনো সময় যে কোন দূর্ঘটনা হতে পারে।

এসময় বক্তব্য রাখেন উজ্জ্বল মিয়া, আব্দুল ওয়াদুদ, সুজন মিয়া।  এখানে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্যরা বলেন, জাল ভোটের নির্বাচন মানিনা মানব না পুনরায় নির্বাচন দিতে হবে।

বক্তারা আরও বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নিকট ও সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি এবং ধর্মপাশা উপজেলা বিএনপির কাছে পুনরায় সুষ্ঠ ও একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা