June 22, 2026, 8:05 am
শিরোনামঃ
মতলবে ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মাদক কারবারিদের কোনো ছাড় নয় : ওসি তদন্ত প্রদীপ মন্ডল পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর আংশিক কমিটি গঠন মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : নুরুল হক সরকার বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন বঞ্চনার অবসান চান মেঘনার পশ্চিম পাড়ের ৩০ হাজার মানুষ, স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ধনাগোদা নদীর ভাঙনে হুমকিতে স্কুল অ্যান্ড কলেজ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে সাদুল্যাপুর বন্ধুত্ব একাদশের জয়

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আরেকটি জমজমাট ম্যাচে কলাকান্দা স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সাদুল্যাপুর বন্ধুত্ব একাদশ।

শনিবার (২০ জুন) বিকেলে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সাদুল্যাপুর বন্ধুত্ব একাদশ। প্রথমার্ধেই তারা দুই গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদুল্যাপুর বন্ধুত্ব একাদশ।

খেলায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন সমাজসেবক আবু তাহের লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইদা ইসলাম জেরিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত।

এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের আওতায় আনা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা