July 7, 2026, 8:15 pm
শিরোনামঃ
কৃষিজমিতে ড্রেজারের থাবা, প্রশাসনের অভিযানে থামল ভরাট মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা তৃণমূল পর্যায়ে জনসেবা আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশনা : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ভরা মৌসুমেও ইলিশের আকাল ; উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আউটকাম- বেসড টিচিং ; লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু ধ.র্ষণ চেষ্টায় যুবক আটক সাংবাদিকতার মূলমন্ত্র : সুশিক্ষা, নীতি, আদর্শ, দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতাবোধ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: বিশেষ নজরদারি ও আইনি অভিযানের ঘোষণা মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প ; নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আউটকাম- বেসড টিচিং ; লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং Outcome-Based Education (OBE) কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “Outcome-Based Teaching, Learning and Assessment” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি ০৭ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা।

বক্তব্যে তিনি উচ্চশিক্ষায় শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, ফলাফলভিত্তিক পাঠদান এবং কার্যকর মূল্যায়ন পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে Course Outcome, Teaching-Learning Activities এবং Assessment Strategies-এর যথাযথ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে Outcome-Based Teaching, Learning and Assessment কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কর্মশালাটি পরিচালনা করেন রিসোর্স পার্সন ড. এ. বি. এম. রহমতুল্লাহ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং সাবেক অতিরিক্ত পরিচালক, IQAC। তিনি Outcome-Based Education (OBE)-এর মৌলিক ধারণা, Course Outcome নির্ধারণ, Teaching-Learning Activities-এর সঙ্গে Outcome Alignment, Assessment Strategies এবং শিক্ষার্থীর অর্জিত Learning Outcomes মূল্যায়নের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ Outcome-Based Teaching, Learning and Assessment বাস্তবায়ন, Course Outcome Alignment, Assessment Methods এবং শিক্ষার্থীর Learning Outcomes মূল্যায়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। রিসোর্স পার্সন সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকর পরামর্শ দেন।

কর্মশালার সমাপনী বক্তব্য প্রদান করেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে Outcome-Based Education কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে শিক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক (ETL) মোঃ আতাউল গণি ওসমানী। কর্মশালায় IQAC-এর অতিরিক্ত পরিচালক (QA) প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন উপস্থিত ছিলেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা Outcome-Based Teaching, Learning and Assessment পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন এবং মনে করেন, এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন এবং Outcome-Based Education কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা